বরাবর,
প্রধান মুফতি সাহেব দামাত বারাকাতুহুম
কেন্দ্রীয় দারুল ইফতা
মারকাজুদ দুরুস আল ইসলামিয়া ঢাকা।
বিষয়: খোলা তালাক সংক্রান্ত মাসআলা।
সম্মানিত মুফতি সাহেব,
বিনীত নিবেদন এই যে, আমি প্রায় সাত মাস পূর্বে বিবাহ করেছি। গত ২৩/০৯/২০২৬ ইং তারিখে আমার শ্বশুরবাড়িতে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খোলা তালাকের খাতায় সাইন করতে বলে। আমি সাইন করতে রাজি হইনি। এরপর তারা আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং টর্চার করারও উপক্রম হয়।
টর্চারের বিষয়টি দেখে আমার স্ত্রী বলে, “আমি সাইন করলে কি আপনি সাইন করবেন?” তখন আমি বলেছি, “হ্যাঁ, সাইন করব।” এটা শুনে সে সাইন করে দেয়। এবং সে সাইন করার পূর্বে আমাকে বলে যে আমি তিন দিনের মধ্যে আপনার কাছে যাব এটা বলে সে সাইন করে দেয়,,
এরপর আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে বলি যে, আমি তো ছাড়তে রাজি নই। অতএব, আপনারা মোহর মওকুফ করেন। তখন তারা বলে, “মোহর মওকুফ করলে আপনি সাইন করবেন?” আমি বলেছি, “হ্যাঁ, সাইন করব।” তখন তারা মোহর মওকুফ করে দেয়। এরপর আমি ঠান্ডা মাথায় বুঝেশুনে সেখানে সাইন করছি। খোলা তালাকের কাগজে এক তালাক দুই তালাক তিন তালাক এমন কোন কোন সংখ্যা উল্লেখ ছিল না।
এই ঘটনার তিনদিন পরে আমি আমার বোনের বাসায় যাই, সেখানে আমার বোনের সামনে আমি মৌখিক এই ভাবে তালাক উচ্চারণ করি যে, তালাকে বাইন বাইন বাইন,
অতএব, সম্মানিত মুফ্তি সাহেবের নিকট আমার প্রশ্ন
এমতাবস্থায় আমার স্ত্রীর উপর কয় তলার পতিত হয়ে, এবং আমি পুনরায় আমার স্ত্রীকে নিতে পারব কি না?
বিষয়টি বিস্তারিতভাবে কুরআন সুন্নাহর আলোকে শরীয়ত সম্মত সঠিক সমাধান দিলে উপকৃত হতাম।
নিবেদক
নাম: মামুনুর রশিদ
ঠিকানা: কিশোরগঞ্জ নীলফামারী
মোবাইল 01410327537
بسم الله الرحمن الرحيمআপনার প্রশ্নের বিবরণ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে, আপনি মোহর মওকুফের শর্তে সজ্ঞানে এবং স্বেচ্ছায় খোলা তালাকের কাগজে স্বাক্ষর কর
উত্তর পড়ুন